
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে করােনাভাইরাসের বিস্তার ভয়াবহ রুপ ধারণ করায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে কঠোর অবস্থান গ্রহণ করছে প্রশাসন। এর প্রেক্ষিতে জনসাধারণের স্বাস্থ্য বিধি নিশ্চিতে মাস্ক পরিধান এবং জনসমাগম এড়িয়ে চলার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় মাস্ক পরিধান নিশ্চিত, জনসমাগম এড়িয়ে চলাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলতে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র নিরালা মােড়ে এ অভিযান শুরু হয়।
সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক পরিধান নিশ্চিতে বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ও ব্যক্তিদেরকে আর্থিক জরিমানা করেন। হয়জনকে ১৭শ’ টাকা আর্থিক জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম জানান, সরকার জনসাধারণের স্বাস্থ্য বিধির কথা বিবেচনায় কঠোর অবস্থান গ্রহণ করেছে। মূলত জনসাধারণের কথা বিবেচনায় আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানার মধ্য দিয়ে সচেতনতার সৃষ্টি করছি। করােনাভাইরাস রােধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান