
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানায় লাশবাহি গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ চাবি হস্তান্তর করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেয়ারা, থানার অফিসার ইনচাজ হুমাযুন কবিরসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ হওযায় তাকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজ খবর নেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান