
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি) : মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন নোয়াখালী চাটখিল আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাহাবুবুর রহমান (৮০)। আজ শনিবার ২৭ই মার্চ ভোর ৫টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
যিনি ছিলেন আধুনিক চাটখিলের রুপকার। যিনি গড়েছেন চাটখিলের স্কুল, কলেজ, রাস্তা ঘাট সহ সরকারি হাসপাতাল ও সামাজিক কেন্দ। উল্লেখ্য যে, এডভোকেট মাহাবুবুর রহমান এরশাদ সরকারের আমলে তিনি শিক্ষা মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর পর বিএনপি সরকারের আমলে তিনি নোয়াখালী চাটখিল আসনের দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এডভোকেট মাহাবুবুর রহমান পেশায় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। চাটখিল উপজেলা জনগনের কাছে তিনি একজন অভিভাবক হিসেবে ছিলেন। তার রাজনৈতিক জীবনে মানুষের সেবার করার সুযোগ পেয়ে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ