
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রাম থেকে সবুজ হাওলাদারকে ৪’শ ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার চাওড়া চলাভাঙ্গা গ্রামের মোঃ মজিবুর হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র্যাব-৮’র কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে চার’শ ৪০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি জব্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গাঁজা বিক্রেতা সবুজ হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত