
শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধা শহরের ব্যস্ততম সড়কের উপরে ট্রাক থামিয়ে রড সিমেন্ট ও ধানচালসহ নানা পণ্য লোড-আনলোড করছেন হাতে গোনা কয়েকজন বড় বড় ব্যবসায়ি। এতে করে শহরে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি পথচারীদের মূল্যবান অনেক সময় সড়কেই নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, ব্যস্ততম এই সড়কগুলোতে মালবাহী ট্রাক থেকে লোড-আনলোড করায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন সচেতন পথচারীরা। সরেজমিনে দেখা গেছে, সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের কদমতলী থেকে পুরান জেলখানার মোড় পর্যন্ত, বালাসী সড়কের গফুর মার্কেট থেকে পুলবন্দি পর্যন্ত, বড় মসজিদের সামন থেকে খন্দকার মোড় পর্যন্ত সড়কের উপরে দিনে ও রাতে কিছু বড় ব্যবসায়ী রাস্তায় ট্রাক থামিয়ে লোড আনলোড করেন। এ বিষয়ে সচেতন গাইবান্ধা শহরবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন