হোম » প্রধান সংবাদ » মাক্স না থাকলে পড়িয়ে দিচ্ছেন হাতীবান্ধার ওসি এরশাদুল আলম

মাক্স না থাকলে পড়িয়ে দিচ্ছেন হাতীবান্ধার ওসি এরশাদুল আলম

মিজানুর রহমানঃ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক, সারা বাংলাদেশে “মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে হাতীবান্ধা থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মহামারী করোনা আক্রান্তের দ্বিতীয় ঢেউ রোধকল্পে সচেতন মূলক কার্যক্রমে এলাকার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, করোনাভাইরাস এখনো বিদায় নেইনি। তবু মানুষ নিজ খেয়াল খুশি মত চলাফেরা করছে। তাই সকলকে সচেতন করতে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন থাকতে বলা হয়। সকলের সাথে করোনা নিয়ে আলোচনা করা হয় এবং যাদের মাক্স নেই তাদেরকে মাক্স পড়িয়ে দেই। এছাড়া এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!