
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল: টাঙ্গাইল পৌর শহরের কালীপুর লোকনাথ মন্দিরে সোমবার গভীর রাতে তালা ভেঙে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে। জানা যায়, মন্দিরের ৬ টি তালা ভেঙে মূল মন্দিরের ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা। দেবতার দুটি চূড়া, গলার চেইন, টিপ, তুলসী পাতা ও কানের দুলসহ প্রায় এক ভরি স্বর্ণলঙ্কার চুরি করা হয়েছে। এছাড়া মন্দিরের প্রাণামী বাক্সের তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগেও এই মন্দির থেকে ৬টি সিসি ক্যামেরা, একটি মোটর, ফ্যানসহ একাধিক সরঞ্জামাদি চুরি হয়েছিল। স্বর্ণালংকার চুরির ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
লোকনাথ মন্দিরের সভাপতি প্রদীপ কুমার রায় জানান, গভীর রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার চুরি করেছে সেটা আমরা বুঝতে পারছি না। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং আতঙ্কিত। ইতোমধ্যেই পুলিশ আমাদের মন্দিরে এসে আমাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে শুনেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আমাদের অফিসার ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২