
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১টায় লালমনিরহাট বিমান বন্দর সড়কে মাটির মায়া প্রশিক্ষণ কেন্দ্রে এডাব-লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন এডাব-লালমনিরহাট জেলা শাখার সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, এডাব প্রধান কার্যালয় ঢাকার কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক। বক্তব্য রাখেন এডাব-লালমনিরহাট
জেলা শাখার সদস্য সচিব রিয়াজুল হক সরকার প্রমুখ। সহযোগিতায় ছিলেন এডাব-রংপুর বিভাগীয় সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র রায়। এ প্রশিক্ষণে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার এডাব সদস্য সংস্থার নির্বাহী প্রধান ও স্টাফবৃন্দ অংশগ্রহণকারী ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান