
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকশী হাইওয়ে সড়ক সমুহে নিরবচ্ছিন্নভাবে মাস্ক বিতরন করছে পাকশী হাইওয়ে পুলিশ। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে রবিবার থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। এসময় তারা চালক, ংযাত্রী পথচারীসহ বিভিন্ন কাউন্টারের জনসাধারনকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। রাস্তার নিরাপত্তার পাশাপাশি করোনার সংক্রমণ কমাতে এই
কার্যক্রম অব্যাহত থাকবে বলা জানান সংশ্লিষ্টরা। পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো মুনিরুজ্জামান বলেন, পাকশী হাইওয়ে পুলিশ করোনার প্রথমদিক থেকেই নিরলসভাবে জনতার জন্য কাজ করছে। করোনার নতুনকরে সংক্রমণ রোধ করতে আমরা রাস্তায় আছি। এই সচেতনতা চলমান থাকবে। এই সময় তিনি জনতাকে করোনা প্রতিরোধে সচেতন ও মাস্ক পরার অনুরোধ করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান