হোম » প্রধান সংবাদ » শ্রীবরদীতে ৫ দিন ব্যাপি স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সমাপনী ও সনদ বিতরণ 

শ্রীবরদীতে ৫ দিন ব্যাপি স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সমাপনী ও সনদ বিতরণ 

শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউট শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তাররের সভাপতিত্বে ১৮ মার্চ বৃহস্পতিবার শ্রীবরদী এম,এন, বি,পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ৫ দিন ব্যাপি ২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২০২১ উদ্বোধন হয়েছিল।
‘২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ‘ দুই জন দক্ষ কোর্স লিডার হাসন মাসুদ, নুরুল আমিনের সার্বিক পরিচালনায় ২২ মার্চ রবিবার উক্ত বিদ্যালয় মাঠে সন্ধ্যায় উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে শেষ হয় ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিম শহিদুল ইসলাম উপজেলা চেয়ারম্যান শ্রীবরদী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ মন্জুরুল হাসান সহকারী কমিশনার ভূমি শ্রীবরদী উপজেলা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ রেজুওয়ান সাহেব জেলা শিক্ষা অফিসার শেরপুর। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রহুল আলম তালুকদার উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার , মোঃ মোশারফ হোসেন একাডেমিক সুপারভাইজার সহ আরও অনেকে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে বেসিক কোর্স এর পরিচালনা করেন মোঃ রেজাউল করিম প্রধান শিক্ষক বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয় সহ সভাপতি শ্রীবরদী উপজেলা স্কাউট শাখা।  স্কাউট  ইউনিট বেসিক কোর্স এর সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ নুর হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কাউট শ্রীবরদী উপজেলা শাখা ও প্রধান শিক্ষক ইন্দ্রিলপুর আঃ মজিদ উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশ স্কাউট দিকনির্দেশনায় বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের এর পরিচালনায় শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত আর্টিস্ট স্কাউটার হাসান মাসুদ সহকারি শিক্ষক ময়মনসিংহ জিলা স্কুল, স্কাউটার নুরুল আমিন সহকারী শিক্ষক তারাকান্দা চান্দপুর উচ্চ বিদ্যালয়।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মোঃ রফিকুল আলম সি,এ, এল,টি, স্কাউটার মোঃ ফরহাদ হোসেন সি,এ,এল,টি ফরিদা বেগম সি,এ,এল,টি, স্কাউটার আবুল কালাম আজাদ সি,এ,এল,টি, স্কাউটার লুৎফর রহমান সি,এ,এল,টি, স্কাউটার ও উড ব্যাজার আনিসুর রহমান সহকারী শিক্ষক জামালপুর জিলা স্কুল, স্কাউটার ও উডব্যাজার মোঃ খায়রুল ইসলাম রতন সম্পাদক প্যারাডাইজ ধোবাউড়া উপজেলা শাখা, ময়মনসিংহ।
২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠানে দীক্ষা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রহুল আলম তালুকদার সহ কাব ও স্কাউট প্রশিক্ষণার্থী  ৮০ জনকে দিক্ষা দেন কোর্স লিডার।
উল্লেখ্য যে, ২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষ দিবসে পরিদর্শন করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সচিব কিরিত কুমার দত্ত, বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক মোহসিনা পারভীন, বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মাহফুজা আক্তার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!