
রবিউল হাসান লায়ন,জামালপুর: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের আওতায় জামালপুরের মেলান্দহের দেউলাবাড়ী গ্রামের হতদরিদ্র মাঝে বিএনএফ এর অর্থায়নে নির্মিত বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, টিউবওয়েল ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে মেলান্দহেন দেউলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন সেবা ঘর হস্তান্তর অনুষ্ঠান
ও আলোচনা সভার আয়োজন করেন। মেলান্দহ নাংলা ইউনিয়ন পরিষদের মেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফর ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক রিয়াজ আহম্মেদ লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামীম আল ইয়ামীন,
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমএম ময়নুল ইসলাম, বিএনএফের উপমহাব্যবস্থাপক কঅমসূচি মোস্তফা কামাল ভূঞা, বিএনএফের উপমহাব্যবস্থাপক প্রশাসন ও প্রকল্প সমন্বয়ক শাহরীয়া পারভেজ, ময়মনসিংহ এরিয়া ম্যানেজার রবিউল আউয়াল।উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাকের স্ত্রী শামীমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন সেবার প্রধান কার্যালয়ের পরিচালক প্রশাসন সাইদুর
রহমান মল্লিক। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রকল্পের আওতায় ১০জন সুবিধাভোগী হতদরিদ্রের মাঝে ঘর, ৩০ জন সুবিধাভোগী হতদরিদ্রের মাঝে টিউবওয়েল, ৫৪ জন সুবিধাভোগী হতদরিদ্রের মাঝে স্বাস্থসম্মত ল্যাট্রিন, ২৬ জন সুবিধাভোগী হতদরিদ্রের মাঝে ছাগল, ১৩ জন সুবিধাভোগী হতদরিদ্রের মাঝে গাভী, ২ জন সুবিধাভোগী হতদরিদ্রের মাঝে ভ্যানগাড়ী প্রদান করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান