
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। গতকাল সোমবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবু
জাফর সামসুদ্দিন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা উদীচীর সহ সভাপতি এম এস আহমেদ রাজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুচরিতা দেব। বক্তারা, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের দাবি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান