
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে আলু তোলার মহোৎসব শুরু হয়েছে। লালমনিরহাট জেলার কৃষকরা এখন সর্বত্র আলু তোলা নিয়ে মহাব্যস্ত। বিগত বছরের মতো এবারও আলু উৎপাদনে বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। তাই তারা হাসি মুখে আলু তুলছেন।
লালমনিরহাট জেলার ফসলের মাঠ জুড়ে এখন শুধু কৃষকরাই নয়, তাদের সঙ্গে বাড়ির গৃহিণী ও শিশুরাও মনের আনন্দে জমিতে নেমে আলু তুলছেন। এছাড়া আগত শ্রমিকরাও আলু তোলা, জমি থেকে বাড়ির আঙ্গিনায় ও হিমাগারে পৌঁছে দেয়ার কাজ করছেন। কৃষক দরবেশ আলী জানান, প্রতি ৫০কেজির বস্তা আলু ৫শত টাকা করে পাইকারী বিক্রি হচ্ছে। বর্তমানে যে দরে আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের সামান্য লাভ হলেও লোকসান হবে না।
তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। এতে কৃষক আরও লাভবান হবেন কোদালখাতা গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, বর্তমানে আলু উত্তোলনে ব্যস্ত সময়ের পাশাপাশি অনেকে জমিতেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি বছর জেলায় ৪হাজার ৮শত হেক্টর লক্ষ্যমাত্রা জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আলু আবাদ হয়েছে ৫হাজার ৭শত ২৫হেক্টর জমিতে। তবে গত বছরের চেয়ে ১হাজার হেক্টর জমিতে অালু অাবাদ বেশি হয়েছে। তবে এখনও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান