
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে একাধিক মাদক মামলার আসামি রুহুল আমিন নিকারী (২৮) এবং তার এক সহযোগী আলমগীর (৩৮) পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার হয়েছে। রবিবার (২১শে মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় আনছারবাড়ীয়া রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া গ্রামের নিকারীপাড়ার মৃত
বক্কার নিকারীর ছেলে এবং আলমগীর দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের মাঝপাড়ার মৃত মস্তবাড়ীর ছেলে। পুলিশ জানায়, জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে এসআই নাসিরুল হক খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার সন্ধ্যায় জীবননগর থানাধীন আনছারবাড়ীয়া রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী
অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান