হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীকে অপরহণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার-৪

বালিয়াডাঙ্গীতে লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীকে অপরহণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার-৪

মোঃ হাসান আলী,বালিয়াডাংগী প্রতিনিধি:  ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের জুয়েল মিয়া (২৩) নামে ৪র্থ শ্রেণির একজন কর্মচারীকে দুস্কৃতকারীরা অপহরণ করে শারীরিক নির্যাতন চালিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপণ হাতিয়ে নেয়। পরে চোখ মুখ কাপড় বেঁধে দিয়ে রাস্তায় ফেলে রেখে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দীন (১৯), রশিদুল ইসলাম (২৫), মাজেদুর রহমান (২৫) ও জসিম উদ্দীন (২৬) সহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল মিঞা বিগত দেড় বছর ধরে বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী সাব-রেজিষ্টেরী অফিসের
অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। গত মঙ্গলবার(১৬ মার্চ) রাত ৯ টায় অফিসের কাজ শেষে রাস্তায় বের হলে অজ্ঞাত দুস্কৃতকারীরা তাকে জাপটে ধরে একটি অটো বাইক যোগে মুখ ও চোখ রুমাল দিয়ে চেপে ধরে তাকে অপরহণ করে নিয়ে যায়। অপরহরনকারীরা তাকে শারীরিক নির্যাতন চালিয়ে তার মোবাইল ফোন থেকে পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি নির্যাতনের কাকুতি মিনতি শোনানো হয় পরিজনদের। পরিবারের লোকজন জুয়েল মিয়ার জীবন বিপন্ন হওয়ার আশংকায়
০১৭৮৪৫৮৪৩০৪ মোবাইল নাম্বারে তাড়াতাড়ি ১০ হাজার টাকা পাঠায়। মুক্তিপণ আদায়ের পর কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ডাঙ্গী নামক স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কর্মচারী জুয়েল তার সহকর্মীদের মুঠোফোনে ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে জসিম উদ্দীন, রশিদুল ইসলাম, মাজেদুর রহমান ও জসিম উদ্দীন নামে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় লাহিড়ী
সাব-রেজিষ্টেরী অফিসের কর্মচারী জুয়েল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। ১৮ মার্চ বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠায়। তারা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঠুমনিয়া গ্রামের ফজলে এলাহীর ছেলে জসিম উদ্দীন, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সারেলজোত গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে রশিদুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মাজেদুর রহমান ও চাঁদপুরের সাহরাস্তী উপজেলার হরিয়ানা আমতলী গ্রামের মানর হোসেনের ছেলে জসিম উদ্দীন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!