হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উদযাপিত

উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উদযাপিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় শুক্রবার দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উদযাপিত করা হয়েছে। উল্লাপাড়া শহরের ফুর্ডপার্ক রেস্টুরেন্টে পত্রিকার ৪র্থ বর্ষ পুর্তি ও ৫ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তারের সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক

শামীম হাসান, দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আসাদুল হক, মাইটিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু, দৈনিক আমার সংবাদের উল্লাপাড়া প্রতিনিধি মোঃ সাহেব আলী, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে প্রধান অতিথি কেক কর্তন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!