হোম » প্রধান সংবাদ » সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বিদ্যালয়স্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ

হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক হাজী মো: আলতাফ হোসেন, মো: সুরুজ্জামান মাষ্টার, প্রভাষক মহসিন মিয়া, রফিকুল ইসলাম, রীনা রানী গাঙ্গুলী, জান্নাতুল ফেরদৌস, নাসরিন মমতাজ, নিলিমা আক্তার, খাদিজা আক্তার তামান্না, আশরাফ আলী, গুলজার হোসেন, চৌধুরী আশরাফ হোসেন, সাবিয়া সুলতানা, জাকির হোসেন প্রমুখ। এ সময় আলোচনা সভায় অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান তার বক্তব্যে, বঙ্গবন্ধুর আত্মজীবনীর অতীত ইতিহাস তুলে ধরেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহতদের স্মরণে ও জেলখানায় জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়াপাঠ করেন ধর্ম শিক্ষক খাইরুল ইসলাম মল্লিক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!