হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মহানায়কের জন্মদিন পালন

বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মহানায়কের জন্মদিন পালন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ১৭ মার্চ দুপুরে অত্র কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন, বগুড়া

জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক, সরকারি ডি,জে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সাহিত্য-সংস্কৃতি ও প্রচার সম্পাদক আরিফুজ্জামান হীরা, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, কোষাধক্ষ বাদশা আলম, সাংবাদিক ইউনুস আলী, আবু বকর সিদ্দিক, জিয়াউদ্দিন লিটন, শফিকুল ইসলাম বাবলু, বিমান মৈত্রেয়, উত্তম সরকার, মোজাফফর আলী, ক্যামেরাম্যান রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!