হোম » প্রধান সংবাদ » নেই কমিটি ; কর্মী দিয়ে চলে হাবিপ্রবি ছাত্রলীগ

নেই কমিটি ; কর্মী দিয়ে চলে হাবিপ্রবি ছাত্রলীগ

হাবিপ্রবি প্রতিনিধিঃ দীর্ঘ ১১ বছর ধরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্রলীগের কমিটি।একারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরাই পালন করে আসছে জাতীয় দিবস।  আজ ১৭ই মার্চ! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পৃথক তিনটি গ্রুপ।
আজ সরেজমিনে দেখা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক দুটি গ্রুপ ছাত্রলীগের ব্যানারে শুভেচ্ছা মিছিল বের করে।এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের পৃথক তিনটি গ্রুপ।
অন্যদিকে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ  মোনাজাতের আয়োজন করে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের পৃথক দুটি গ্রুপ।
উল্লেখ্য,২০১০ সালের ৮ অক্টোবর তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়।তারপর থেকে এ বিশ্ববিদ্যালয়ে আর কোন কমিটি দেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!