
রবিউল হাসান লায়ন,জামালপুর: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও কেক কাঁটার মধ্যে দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৭মার্চ) দুপুরে জামালপুর কৃষি ব্যাংকের প্রধান শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ও বঙ্গবন্ধু পরিষদ জামালপুর মুখ্য অঞ্চলের যৌথ আয়োজনে দোয়া ও কেক কাঁটার আয়োজন করা হয়।
দোয়া ও কেককাঁটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি ব্যাংককের উপ-মহাব্যবস্থাপক মাজাহারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, বঙ্গবন্ধু পরিষদ জামালপুর মুখ্য অঞ্চলের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, প্রধান শাখার ব্যবস্থাপক (এজিএম) শরিফুল ইসলাম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা (এজিএম) মোফাজ্জল হোসেন, অফিসার্স ঐক্য পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক (এসপিও) মোঃ সুমন আক্তার, ভবকি বাজার শাখার ব্যবস্থাপক (এসপিও) একাবর আলী, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের (এসপিও) তরিকুল ইসলাম, (পিও)
মিরাজ উদ্দিন, বারুয়াখালী শাখার ব্যবস্থাপক নাইম নাজিমুদ্দৌলা, শ্যামগঞ্জ কালীবাড়ি শাখার ব্যবস্থাপক তবারফ হোসেন, মেলান্দহ শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, কর্মকর্তা মোঃ শামিউল হাসান,জামালপুর শাখার মোঃ মাহতাব উদ্দিন, হাজীপুর শাখার মোঃ মাজেদুর রহমান প্রমুখ। কেককাঁটা ও দোয়া অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাহার রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির অগ্রগতিসহ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের সকলের সার্বিক সহযোগিতা ও স্ব স্ব অবস্থানে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী