
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছে। নিহত নজরুল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলীর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার (১৩ মার্চ) আনুষ্ঠানিক বেলা ১২ টার দিকে মোটরসাইকেল যোগে ইউপি সদস্য নজরুল তার গ্রামের বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন,পথিমধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় পৌছলে অপর মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের দায়িত্বরত ইনচার্জ এএসআই নবীন বলেন,ময়নাতদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য