হোম » প্রধান সংবাদ » নাটোরের লালপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরন

নাটোরের লালপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরন

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র  নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ সহ বাইসাইকেল বিতরন করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নাটোরের লালপুর  উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কাউসার, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ । অনুষ্ঠানে  প্রধান অতিথি  নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি ৩০ জন শিক্ষার্থীর  মাঝে বাইসাইকেল ,  প্রাথমিক ৬০, মাধ্যমিক ৫৫ ও উচ্চ মাধ্যমিক ৩৪ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকা  থেকে প্রদান করেন ।

এছাড়া  মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ২৫ জেলের মাঝে সেলাই মেশিন ও ১০ টি ভ্যান, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আদিবাসীদের মাঝে ১৪ টি গাভী,  গ্রামীন অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড এর আওতায়   ,আর প্রকল্প থেকে ২২ টি  সামাজিক প্রতিষ্ঠান  প্রতিনিধিদের মাঝে ৪৫ হাজার টাকার  চেক প্রদান করা হয় ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!