হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে শীলা বৃষ্টি

লালমনিরহাটে শীলা বৃষ্টি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। এতে তামাকসহ চলতি মৌসুমের কিছু আবাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বোরো আবাদের কিছুটা উপকার হয়েছে। এ শীলাবৃষ্টি ১ঘন্টার মতো লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যায়।  এ সময় দমকা হাওয়ায় বাড়ি-ঘরের ও বিদ্যুৎ এর তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ কয়েক ঘন্টা বন্ধ ছিল। গতকাল দিবাগত রাতের শীলা বৃষ্টিতে বোরো আবাদের উপকার হয়েছে। তবে কোন ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিশ্চিত করেছেন। কৃষকরা জানান, কিছুটা ক্ষতি হলেও স্বস্তির বৃষ্টি হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!