
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। এতে তামাকসহ চলতি মৌসুমের কিছু আবাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বোরো আবাদের কিছুটা উপকার হয়েছে। এ শীলাবৃষ্টি ১ঘন্টার মতো লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যায়। এ সময় দমকা হাওয়ায় বাড়ি-ঘরের ও বিদ্যুৎ এর তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ কয়েক ঘন্টা বন্ধ ছিল। গতকাল দিবাগত রাতের শীলা বৃষ্টিতে বোরো আবাদের উপকার হয়েছে। তবে কোন ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিশ্চিত করেছেন। কৃষকরা জানান, কিছুটা ক্ষতি হলেও স্বস্তির বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন