
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা নিয়ে সহিংসতার আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত উপজেলার মুজিব চত্বর থেকে ৪০০ শত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ধুনট উপজেলার আওয়ামী লীগের এক গ্রুপ উপজেলার মুজিব চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার আসঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত মুজিব চত্বরের আশেপাশের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। পরে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসির মাধ্যমে ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতির খোঁজ খবর নেওয়া হয়। ওসির প্রতিবেদনের সাপেক্ষে সহিংসতা এড়াতে মুজিব চত্বরের ৪০০ শত গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধুনট মুজিব চত্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে সহিংসতা ঘটতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেন। আর পুলিশের পক্ষ থেকে উপজেলার মুজিব চত্বরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে সকাল থেকে। ১৪৪ ধারা হলো বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর একটি ধারা। এই আইনের ক্ষমতাবলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহনসহ যেকোন কাজ নিষিদ্ধ করতে পারেন।।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান