হোম » প্রধান সংবাদ » ভৈরবে মহান ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভৈরবে মহান ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সাফল্য মন্ডিতভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করে ভৈরব উপজেলা প্রশাসন। আজ ৯ মার্চ উপজেলা সম্মেলন কক্ষে সকালে এই সভার আয়োজন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে এসময় বিভিন্ন কর্মসূচী  নিয়ে আলোচনা করেন অতিথিগণ।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন,  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন স্কুলের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ভৈরবের প্রতিটি হাই স্কুলে কোটি কোটি টাকার বরাদ্দ দিয়ে সরকারী ভাবে অনেক বিল্ডিং তৈরী করে উন্নত করে দেয়া হয়েছে। কিন্তু আজকে ২৬ মার্চের প্রস্তুতি মূলক সভায় প্রধান শিক্ষকগণ উপস্থিত হন নাই এটা ভাল কথা নয়। মহান  স্বাধীনতা দিবস ও জাতীয় শিশু দিবস সাফল্য মন্ডিত ভাবে উদযাপন করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!