
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইনসহ মোঃ আব্দুর রহমান (৩৮) নামে এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার মুন্সিপুর গ্রামের মাঝেরপাড়ার মোঃ গরীব আলী @ দবির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৯ই মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটের সময় মুন্সিপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আ. রহমানকে এসব মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ আব্দুল খালেকের নির্দেশে এসআই শাহ মোঃ আব্দুল আজিজ, এএসআই কার্তিক কুমার এবং এএসআই মোঃ হায়দার আলী সঙ্গীয় ফোর্সসহ
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের মাঝেরপাড়ার মহিরউদ্দিনের মুদি দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ পুরিয়া হেরোইনসহ আসামি মোঃ আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(ক)/৮(ক) ধারায় মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ আব্দুল খালেক।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা