হোম » প্রধান সংবাদ » মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা

মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় ২ জনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ মার্চ) উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা। আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে আরবিএন ব্রিক ফিল্ডে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবল চাকমা বলেন, আইন অমান্য করে কৃষি জমির মাটি কাটার অপরাধে জাহাঙ্গীর ও মাসুদ নামে দু’জনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় একটি ব্রিক ফিল্ডে মাটিগুলো সরবরাহ করা হচ্ছিল। কৃষি জমির মাটি যাতে কেউ কাটতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!