
বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো: ইকবাল হোসেন রাজু -এর গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠান বিকাল ৪টায় এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মো: আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ডের কাউন্সিলরদের এই গণসংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত কাউন্সিলর মো: ইকবাল হোসেন রাজু , বিশেষ অতিথি হিসেবে ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর মোছা: মুক্তি বেগম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাইদুল ইসলাম গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী