হোম » প্রধান সংবাদ » ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন,জামালপুর: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৭মার্চ) রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭মার্চের আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা আওয়ামী লীগ।  ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শালে শফি গেন্দা, সাংগঠনিক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য আব্দুল হামিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্র লীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য এম খলিলুর রহমান, পৌর শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মোঃ জুয়েল মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন ও বাঙালি জাতির প্রতি আহবান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। মূলত বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ভাষণের মধ্যে দিয়ে বাঙালি জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ভাষণ তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমরা সেই অনুযায়ী আমাদের যার যা কিছু ছিলো তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে ১৯৭১ সালের ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে মধ্যদিয়ে পাকিস্তানি হানাদার বাহীনিকে পরাজিত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পাকিস্তানকে ভেঙ্গে বাংলাদেশ অর্জন করেছি। সেই অর্থে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!