হোম » প্রধান সংবাদ » ঈদগাঁওতে নৌকার মাঝি হয়ে এলাকাবাসীর সেবা ও মডেল ইউনিয়ন গড়তে চান সোহেল জাহান চৌধুরী

ঈদগাঁওতে নৌকার মাঝি হয়ে এলাকাবাসীর সেবা ও মডেল ইউনিয়ন গড়তে চান সোহেল জাহান চৌধুরী

মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও: আসন্ন কক্সবাজার সদর উপজেলার ৪নং ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, উন্নয়ন কাজের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত, ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তি,গরীব দুঃখী মানুষের পাশের সঙ্গী,ঈদগাঁও’র উন্নয়নের প্রদীপ,ঈদগাঁও’র কৃতিসন্তান, ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং সদর উপজেলার সর্বপ্রথম সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মরহুম এ.জেড.এম শাহজাহান চৌধূরীর লুতু মিয়ার পুত্র সোহেল জাহান চৌধুরী।
তিনি এলাকায় সকল বয়সী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পরিচিত এবং আপনজন। মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না, ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। বিয়ে-সাদী, অভাবী, কাজহীন মানুষকে সহযোগিতা করা, যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন তিনি।
করোনাকালীন সময়েও সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,নগদ অর্থ ও হ্যান্ড স্যানিটাইজার মাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতে নৌকার মাঝি হয়ে নির্বাচন করতে চান তিনি।
এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা যায়, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা পুনরায় সাবেক সফল চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী কে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। ঈদগাঁও ইউনিয়নের উন্নয়নের জন্য তাহার কোন বিকল্প নাই। ইতিমধ্যে ইউনিয়নের যুবসমাজ, ছাত্রসমাজসহ কৃষক-শ্রমিক, বয়োবৃদ্ধ ও সাধারণ জনগণের বেশিরভাগ অংশই সাবেক সফল চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন ।
সোহেল জাহান চৌধূরী জানান ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের চাহিদা অনুয়ায়ী আসন্ন ইউপি নির্বাচনে আমি অংশ গ্রহণ করতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমার দল আমাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিলে এবার  আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো-এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।
নির্বাচিত হলে ঈদগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে এবং আমি চেয়ারম্যান থাকাকালীন সময় এলাকার যে উন্নয়ন করেছি তা বিগত অনেক বছরেও কেউ করতে পারেনি। তাছাড়া ভবিষৎে ও পারবেনা। পাশাপাশি অপহরণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব এবং অতীতে করেছি যা এখনো চলমান আছে থাকবে । পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের কাজ চলছে আগামীতে চলবে।
সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। কারণ আমি চেয়ারম্যান থাকাকালীন জনগণ উন্নয়নের ছোয়া পেয়েছে । ঈদগাঁও ইউনিয়নের উন্নয়নের ধারা গতিশীল করতে হলে আমার কোন বিকল্প নেই। সে কারণে আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে নৌকার মাঝি হয়ে আবারো ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!