
কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদে আজ ০৬ মার্চ বেলা ৩ ঘটিকার সময় বাংড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কৃষকদের মাঝে এলজিএসপি-৩ (পিবিজি) অর্থ বছর ২০১৯-২০ প্রকল্পে একলক্ষ (১০০,০০০) টাকা বরাদ্দে স্প্রেমেশিন এবং একই প্রকল্পে ২য় কিস্তির অর্থায়নে ষাট হাজার (৬০,০০০) টাকা বরাদ্দের মাধ্যমে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।
স্প্রেমশিন বিতরণ, ০৫ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মো শহিদুল ইসলাম ও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণ, ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মো আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুমানা তানজিন অন্তরা। বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান জনাব মো হাসমত আলী নেতা। আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব জনাব মো হযরত আলী সহ ইউপি সদস্য বৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান