
কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আজ ০৫ মার্চ মুজিব শতবর্ষ উপলক্ষে নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের উদ্যোগে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। নাগবাড়ী ইউপি চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো আফরোজ হোসেন সিদ্দিকী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
জনাব আবুল হাসান চৌধুরী কায়ছার, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো আনছার আলী বি.কম, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো আখতারুজ্জামান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো আব্দুল মজিদ তোতা, জনাব লায়ন ফেরদৌস আলম ফিরোজ সহ রাজনৈতিক ও স্থানীয় সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান