হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মোঃহাসান আলী,বালিয়াডাংগী প্রতিনিধি: আজ শুক্রবার সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কাঁচনাপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল রব্বানী তার নিজ উদ্দ্যোগে ঢেউটিন বিতরণ করেছেন।  জানা যায়, গত বৃহস্পতিবার ৪ মার্চ সকাল সাড়ে ১১ টায় ওই গ্রামের ৬টি পরিবারের ১০টি ঘর,শস্যসহ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ভুস্মিভুত হয়।
ঢেউটিন বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি দুলাল রব্বানী,বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত,ইউপি সদস্য অমূল্য চন্দ, রাজকুমার মাষ্টার, হুমায়ুন মাষ্টার, জিতেন্দ্র নাথ, কিরণ ও বুলবুল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!