
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার কৃতিসন্তান কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন । বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় । মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন রতনপুর গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত আবু মো. আবদুল্লাহ ওরফে লালু ভূঁইয়ার ছেলে । তবে তিনি দীর্ঘদিন যাবৎ পরিবারসহ ঢাকাতে বসবাস করে আসছেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে মঈনউদ্দীন আবদুল্লাহ সকলের ছোট । তিনি ১৯৫৯ সালে কুমিল্লা তিতাস উপজেলার রতনপুর গ্রামে জন্মগ্রহন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে সালে জনপ্রশাসনে যোদ দেন ।
মঈনউদ্দীন আবদুল্লাহ এর আগে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন । দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হলে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ তাঁহারই স্থলাভিষিক্ত হবেন । এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিজিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে জৈষ্ঠ ও সিনিয়র সচীবের দায়িত্ব পালন করেছিলেন ।
অপরদিকে তিতাস উপজেলার মৌটুপী গ্রামের কৃতিসন্তান ড. সাঈদ হাসান শিকদার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি তাকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. সাঈদ হাসান শিকদার এর আগে পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন । ড. সাঈদ হাসান শিকদার উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের মৃত ফিরোজ শিকদারের ছেলে। তিন ভাইয়ের মধ্যে ড. সাঈদ হাসান শিকদার সকলের বড়।
এদিকে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান এবং ড. সাঈদ হাসান শিকদার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান নিয়োগ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনেকে তাদের টাইম লাইনে পোষ্ট দিয়েছেন । এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, কার্য়করী সদস্য সাংবাদিক বাবুল আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদসহ আরোও অনেকে ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা