
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকার বহুলী এলাকায় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে শিশুর মা ও এক শ্রমিক নিহত হয়েছে।নিহতরা হলেন- রুহিত,তার মা শ্রীমতি রানী এবং প্রভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান।নিহত রাহিতের বাবা প্রভিটা গ্রুপের ইঞ্জিনিয়ার।তারা কোয়ার্টারে থাকতেন।নিহত ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে
জানিয়েছেন ময়মনসিংহের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।তিনি জানান,সন্ধ্যায় রাহিত খেলা করার সময় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রুলী সেপটিক ট্যাংকে ঝাপ দেয়। তাদের বাঁচাতে গিয়ে হৃদয় ঝাপ দিলে কেউ আর উঠতে পারেনি।পরে তিনজনই মারা যায়।ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন বলেন এটা একটা মর্মান্তিক ঘটনা, প্রভিটা কতৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২