
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এক শোক বিবৃতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুম এইচ টি ইমাম-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী ঐতিহাসিক মুজিবনগর সরকারের কেবিনেট সেক্রেটারি এইচ টি ইমামের মৃত্যুতে বাংলাদেশ একজন স্বাধীনতা সংগ্রামী ও প্রাজ্ঞ রাজনীতিককে হারিয়েছে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু