
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ২ দিন হলো নিখোঁজ হয়েছেন রিক্সা চালক আব্দুস সামাদ (৪০)। গত ১ মার্চ সোমবার তিনি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুস সামাদ বিয়ের পর মির্জাপুর ইউনিয়নের আয়ড়া গ্রামে তার শুশুরবাড়িতে
বসবাস করতো। প্রতিদিনের ন্যায় ১ মার্চ সোমবার সকাল ৮ টার দিকে রিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। সারাদিন শেষে রাতেও আব্দুস সামাদ বাড়িতে না ফিরলে তার স্ত্রী রোজিনা তার মোবাইল নাম্বারে কল দিয়ে বন্ধ পায়। আশেপাশের আত্মীয় স্বজনদের বাড়ি অনেক খোজাখুজি করে না পেয়ে ৩ মার্চ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।এ ব্যাপারে শেরপুর থানায় অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, হারানো ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত