হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে বকনা জাতের গরু বিতরণ 

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে বকনা জাতের গরু বিতরণ 

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার নারগুনে সুবিধাভোগীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বকনা জাতের গরু বিতরণ করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী,
ওয়াল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম কাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।  এ সময় ৫৫ জন উপকারভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু তুলে দেন অতিথিরা। পর্যায়ক্রমে জেলায় মোট ২১০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হবে বলে জানায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!