হোম » প্রধান সংবাদ » জেলা সেচ্ছা সেবকলীগের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ভালুকার নিপুন নির্বাচিত।

জেলা সেচ্ছা সেবকলীগের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ভালুকার নিপুন নির্বাচিত।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহ জেলার সেচ্ছা সেবকলীগের উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ভালুকার সংসদ সদস্যের একান্ত সচিব,জেলা ছাত্রলীগ নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন নির্বাচিত হয়েছেন।এছাড়াও নিপুন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ,ময়মনসিংহ বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত

হয়েছেন।ভালুকার জেলা ছাত্রলীগ নেতা,সৌমিত্র চাক্রবর্তী নিপুন জানান, ১৯৯৯ থেকে ২০২১,সুদীর্ঘ ২৩বছর পর আন্দোলন-লড়াই-জেল-জুলুম নির্যাতিত হয়ে অবশেষে রাজনৈতিক ভাবে অনেকটা মূল্যায়িত হলাম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখায় আমাকে উপ-স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মনোনীত করায় ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব

কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জননেতা আফজালুর রহমান বাবু,ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় এডভোকেট নুরুজ্জামান খোকন ভাই ও আমার শ্রদ্ধেয় দাদা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটদার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।ভালুকার কৃতি সন্তান  সৌমিত্র চাক্রবর্তী নিপুনের এই পদ লাভে উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!