
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড় রেলওয়ে মেঘনা সেতু সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ এক অভিযান চালিয়ে অর্ধশত দোকানঘর উচ্ছেদ করে। এসময় নদীর পাড়ে মজুত থাকা দোকান, ঘর, বালু, পাথর ভিকো (এক্সিভেটর) চালিয়ে ধুমড়ে মুচরে নদীতে ফেলে দেয়া হয়। আজ ৩রা মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং দুপুর পর্যন্ত উচ্ছেদ অব্যাহত থাকে। অভিযানটি পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র উপ- পরিচালক মোঃ শহীদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্যাট মাহবুব জামিল, ট্রাফিক ইনেস্পেক্টর মোঃ জসীম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ভৈরব নৌ- থানা পুলিশ এর উপ-পরিদর্শক রাসেল আহমেদ প্রমুখ। উচ্ছেদ চলাকালে নদীর পাড়ের কয়েকজন দোকানদার অভিযোগ করেন বলেন, আমাদেরকে পূর্ব নোটিশ ছাড়া কোন সময় না দিয়ে হঠাৎ করে অভিযান চালানো হয়। এতে দোকানের মালামালসহ কয়েকজন দোকানীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।
বিআইডব্লিউটিএ’র উপ- পরিচালক মোঃ শহীদুল্লাহ জানান, আজকের অভিযান চালানোর আগে এলাকায় দুদিন আগে মাইকিং করা হয়। নদীর পাড়ের অবৈধ দোকানদারগন মিথ্যে অভিযোগ করছে। সরকারী জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকানদারগন দোকান নির্মাণ করতে পারেনা। তিনি বলেন ভৈরব বাজার ও ব্রক্ষপুত্র নদের পাড়েও অভিযান চালানো হবে। যত বড় ক্ষমতাধর হোক নদীর পাড়ে কেউ অবৈধভাবে ঘর নির্মান করতে পারবেনা বলে তিনি জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান