
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে ধর্মঘট পালিত হচ্ছে।
বুধবার (৩ মার্চ) সকাল থেকে জেলা শহরসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউটার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস ও সিএনজি শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। সিরাজগঞ্জেও রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি চলাচল করে। এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নর সভাপতি সুলতান তালুকদার বলেন, ‘সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান