
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: করোনার কারনে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে পড়ে আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আগামী ৩০ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগের মতো স্বাভাবিক নিয়মে পাঠদানের জন্য। কিন্তু বাস্তব হলেও সত্যি এই যে, লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের নির্মাণ কাজ ২০১৯-২০২০ অর্থ বছরের হলেও ২০২১ সালে এখনও ৫০% কাজ শেষ হয়নি। সময় মতো কাজ শেষ না হওয়ায় একাধিক অভিভাবক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় পর্যায়ে বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মার্চ স্কুল খোলার বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন সময় মতো ভবনের কাজ শেষ না হওয়ায় দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি