
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার “এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দাগনভূঞা সোমবার (১ মার্চ) সকালে স্থানীয় মিজান মিলনায়তনে বীমা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দাগনভূঞা শাখার প্রকল্প পরিচালক আবুল বাশারের সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহীন মুন্সি, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পার্থ প্রতিম দেব। এতে আরো বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর দাগনভূঞা শাখার ইনচার্জ জামাল উদ্দিন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল অফিস ইনচার্জ ইয়াকুব ফারুকী, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি মোঃ নাজমুল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার