
মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ২৮ ফ্রেবুয়ারী রবিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় গোপন সূত্রের তথ্যানুযায়ী এক মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের পাড়ুয়া হুকাবস্তি গ্রামের মৃত আকতাবুলের স্ত্রী তোসলেমা বেগমের বাড়ি থেকে ০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যোবায়ের হোসেন। এসময় তার সাথে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শফিকুল ইসলাম ও তার দল, বালিয়াডাঙ্গী থানা পুলিশ,এবং আনসার সদস্যগণ।
অভিযানের সময় সংশ্লিষ্ট ইউপি মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। আসামী তোসলেমা বেগম এখনো পলাতক রয়েছে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান