
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে সুদ ব্যবসায়ীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ওমর আলী মন্ডল, আকছেদ আলী, মেরিনা খাতুন সহ অন্যান্যরা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদি বাহিনীর নির্যাতনে সদর উপজেলার রুয়েরভাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে।
১০ হাজার টাকা ঋণ দিয়ে সুদ সহ জোর করে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। টাকা দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। মামলা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ ব্যাপারে সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুদের ব্যবসার সাথে তার কোন সম্পর্ক নেই। তাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য এটা করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান