
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল র্যাবের অভিযানে ১১(এগার) গ্রাম হেরোইন সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হহলেন মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে মোঃ খিচির রহমান (৪৫) ও করাইল গ্রামের মৃত ময়েজ আলীর ছেলে মোঃ রুকন মিয়া (৪০)
(২৮ ফেব্রুয়ারী)দুপুর ১.৩০ অভিযান পরিচালনা করা মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী বাজারস্থ জনৈক হাবিবুর রহমান এর ’হাবিব স’মিল’ সংলগ্ন পশ্চিম পাশে উত্তর-দক্ষিণ মুখী পাকা রাস্তার পাশ থেকে ২ আসামীকে কে মাদকসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা আসামীদের ধরতে সক্ষম হই।
তিনি আরো বলেন,আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের