
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মামলার আসামী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভপতি গোস্ত জাহাঙ্গীর আলম (৩৮) কে মাদকাসক্ত অবস্থায় গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত গোস্ত জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়া মৃতঃ শাজাহান আলীর ছেলে। শনিবার রাতে পৌর এলাকার কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ৭ মামলার আসামী গোস্ত জাহাঙ্গীর আলম মাদক সেবন করে ডাইম ভবন সংলগ্ন কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সামনে মাতলামী করছিলো। খবর পেয়ে ধুনট থানার এইআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর রবিবার সকাল ১১টায় থানা হাজত থেকে বগুড়া আদলতে প্রেরণ করা হয়েছে। এর আগের মারপিট ও মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে ১ ডজনের বেশি মামলা রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু