
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে সিটি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ জরিমানা করা হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘন করায় আরও দুই জন মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রওনক জাহান।
আদালত সূত্রে জানা গেছে, ১২ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমের সমর্থকরা কেন্দ্রের সামনে ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করছিলেন। এছাড়াও তারা ভোটের সময় একত্রিত হয়ে শোডাউন করার চেষ্টা করছিলেন। আব্দুর রহিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেন।।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া