
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ শাহ আলম গাজী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার সময় উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে। তার পিতার নাম মৃত আজাহার আলী গাজী। মৃত্যু শাহ আলম গাজী ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম জানান, তার ভাসুর সকাল ৮টার সময় বাড়ির সামনের সবজি ক্ষেতে পানি দেয়ার জন্য মোটর চালাতে যান। এসময় তিনি মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারী) পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী